রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৮ ইং
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
লাশের মিছিল থামবে কবে ডেস্ক রিপোর্ট: সড়কে চলার অনুমতি নেই শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, ভটিভটি ও ব্যাটারিচালিত ইজিবাইকের। শুধু চলাচল বন্ধ করা নয়; এসব যানবাহনের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক নিরাপত্তা উপদেষ্টা পরিষদ। এত কড়াকড়ির মধ্যেও এসব অবৈধ যান সড়কে চলছে। গত শুক্রবার রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নছিমনের পাঁচজন যাত্রী নিহত হন। নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য কত না আয়োজন করা হচ্ছে! তবে রাস্তায় তার সবই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পর্যন্ত উপেক্ষিত হচ্ছে। এর পরও আশার কথা শোনা যাচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সব কারণই রয়েছে সড়কে। নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার তদারকির পরও রাস্তায় আগের মতোই নৈরাজ্য রয়ে গেছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ হয়নি। অতিরিক্ত পণ্য বহন এখনও চলছে। ঢাকার সড়কে গাড়ি, যাত্রী, পথচারী; কেউই আইন মানছে না। নিয়ন্ত্রক সংস্থা নয়; মালিক-শ্রমিক নেতাদের কথায় চলছে পরিবহন খাত। সড়কে এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই আজ সোমবার পালিত হবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। গত বছর মন্ত্রিসভা ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হবে। এ উপলক্ষে আজ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি পালন করবে। সকালে সংসদ ভবন এলাকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিআরটিএ। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৭ সালে সড়কে মৃত্যু হয়েছে সাত হাজার ৩৯৭ জনের। সরকারি হিসাবে এ সংখ্যা তিন হাজারেরও কম। পুলিশের হিসাবে, ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৩ হাজার মানুষের প্রাণ গেছে। ২০১৪ সালে করা সরকারের কর্মপরিকল্পনায় দুর্ঘটনার জন্য ৯টি কারণ চিহ্নিত করা হয়। ২০২৪ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা করা হয়। কিন্তু বেসরকারি হিসাব বলছে, তিন বছরে পরিস্থিতির উন্নতি হয়নি। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৭ সালে দুর্ঘটনায় প্রাণহানি আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেড়েছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের হিসাবে, সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি হয় ৩৬ হাজার কোটি টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত