রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কোটি ব্যয়ে সরকারের দেশের ১৬ তম উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত: দর্শকদের উপচে ভিড়

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় কোটি ব্যয়ে সরকারের দেশের ১৬ তম উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত: দর্শকদের উপচে ভিড়
জেমস-আঁখি আলমগীর ও বাপ্পার গানে মাতলো চুয়াডাঙ্গাবাসী নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- জনসম্মুখে তুলে ধরে `অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ` শ্লোগানে চুয়াডাঙ্গায় উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে সংগীত পরিবেশন, লেজার শো ও আতশবাজি উৎসব। জাফরপুরস্থ নতুন জেলা স্টেডিয়ামে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে কনসার্ট শুরু হয়। প্রথমে চুয়াডাঙ্গা স্থানীয় শিল্পীদের মধ্যে লতীফ শাহ, হিরন-উর রশিদ শান্ত ও স¤্রাট সংগীত পরিবেশন করেন। এরপর একটি নৃত্য পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানের সঞ্চালক সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেনের আহ্বানে মঞ্চে উঠেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চুয়াডাঙ্গার সন্তান আলতাফ হোসেন, নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম)। এসময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি দর্শকদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছিলো। বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তার মধ্যে কিছু কাজ সম্পন্ন করতে পেরেছিলেন। তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে তাঁর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন এই এই অঞ্চল রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিলো। সন্ধ্যা হলে চুয়াডাঙ্গার মানুষ ঘরের বাইরে বেরোতে পারতো না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষ এখন রাত ১২টা পর্যন্ত চায়ের দোকানে বসে বিড়িতে সুখ টান দিয়ে আড্ডা দিতে পারে। রাতে আরামে ঘুমাতে পারেন। তাই সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে নৌকা প্রতীককে বিজয়ী করে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সবশেষে তিনি চুয়াডাঙ্গায় ৫০০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- জনসম্মুখে তুলে ধরেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চুয়াডাঙ্গার সন্তান আলতাফ হোসেন তাঁর বক্তবে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের শুধু স্বাধীনতা দেয়নি। তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে হবে তা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন। যার জন্য আজ আমরা এ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে পেরেছি। আর এসব উন্নয়ন কেবল সুযোগ্য নেতৃতেই সম্ভব হয়। সুযোগ্য নেতৃত্ব না থাকলে এ ধরণের উন্নয়ন কোনদিন সম্ভব না। চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকায় বাংলাদেশ আজ স্বল্পোনত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ ঘটেছে। বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তি রুপে প্রতিষ্ঠিত। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিল্প, দারিদ্র, সামাজিক নিরাপত্তা ও যোগযোগসহ প্রত্যোকটি খাতে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বে রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে কাঙ্খিত উন্নয়নশীল বাংলাদেশ কামনা করছি। সমুদ্র জয় ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বিশ্বের কাছে বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গেছে। দীর্ঘ সাড়ে ৯ বছরে চুয়াডাঙ্গা জেলায় যে উন্নয়ন হয়েছে তা অভুতপূর্ব। এ জেলায় ২৫০ শয্য বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হয়েছে যা অচিরেই চালু হবে। যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় ১ হাজার ৭৯৮ টি ঘর তৈরি করা হয়েছে। সবশেষে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ এই কনসার্টে দিন আবহাওয়া অত্যান্ত রোমাঞ্চকর। পরিবেশ ও আবহাওয়া দুটিই আমাদের অনুকুলে। আর এই কনসার্ট সফল করতে আমাদের সাথে দু’জন আছে। একজন হচ্ছে ওই আকাশের চাঁদ মামা যার আলোই আজকের কনাসার্ট রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে। আর অন্যজন হচ্ছে এই জমিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আর সেই উন্নয়ন কর্মকা-কে তুলে ধরতেই আজকের এই কনসার্টের আয়োজন। এত বড় কনসার্ট সফল করায় সকলের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তৃতা শেষে অতিথিরা মঞ্চ থেকে নেমে অনুষ্ঠান উপভোগ করতে নির্ধারিত আসনে বসলে একে একে সঙ্গীত পরিবেশন করেন দেশের স্বনামধন্য শিল্পী নগর বাউল জেমস, আঁখি আলমগীর, ব্যান্ড দলছুট, এআই রাজু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন চুয়াডাঙ্গা ৬-বিজিবি পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক প্রমূখ। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকরা উন্নয়ন কনসার্টে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কনসার্টে দুপুর থেকেই হাজার-হাজার মানুষ চুয়াডাঙ্গা শহরের সন্নিকটে অবস্থিত নতুন জেলা স্টেডিয়ামে ভিড় জমাতে থাকে। হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কনসার্টস্থল। মানুষের উপচে পড়া ভিড় আর পুলিশের নিñিদ্র নিরাপত্তার পরও কনসার্টটি উৎসবে পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা-ের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানোসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হলেও নতুন জেলা স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠে। গ্যালারি ছাড়াও মাঠের মধ্যে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তিল ধারণের জায়গা পর্যন্ত ছিলোনা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কনসার্টে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানস্থলসহ আশেপাশের এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরাসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত। পাশাপাশি অনুষ্ঠান ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা লোকজনের আলাদা নিরাপত্তা বাহিনী এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরা মিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তার বিষয়টি জোরদার ছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত