মেহেরপুরে বিশ্ব ডিম পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
১৩-১০-২০১৮
ইং
ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে
নিজস্ব প্রতিবেদক: ‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সে ডিম খাই’ স্লোগানে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যালয় থেকে শোভযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এরপর প্রতিষ্ঠানটির মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহম শামীমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল হক, ডা. মিজানুর রহমান ও শাহিন পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে। এনজিওরা এ ব্যাপারে অবদান রাখতে পারে।
মেহেরপুর অফিস জানিয়েছে, `সুস্থ সবল জাতি চাই,সব বয়সে ডিম খাই` এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগ্যে এবং মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা প্রাণিসম্পদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড হয়ে হোটেল বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খুরশীদ আলম, মেহেরপুর সদরের ভেটেরিনারি সার্জন ডা. নুর আলম, এএলও ডা. শারমিন রতœা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউদ্দি, রহমতউল্লাহ্ প্রমূখ। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মেহেরপুর জেলা ও উপজেলার প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, ঔষধ কোম্পানির কর্মকর্তা ও পোল্ট্রি খামারীরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স