রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর আ. লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা পৌর আ. লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতদিয়াড় কন্ট্রাক্ট গ্রোয়ার্স চত্বরে (দৌলতদিয়াড় বিএডিসি কোরিয়ান গোডাউন প্রাঙ্গনে) এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এজন্য স্ব-স্ব এলাকায় নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল কমিটিকে তৃণমূল পর্যায়েও শক্তিশালী করতে হবে এবং নেতাকর্মিদের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের অন্তরে ঠাঁই করে নিতে হবে। তাদের অন্তরকে ভালো কাজের মাধ্যমে জয় করতে হবে। যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাদের সকল ষড়যন্ত্র রুখে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। বর্তমান সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। স্বাধীনতার ৪৭ বছরে এতো উন্নয়ন কোন সরকার করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বিদেশি অর্থ ছাড়াই পদ্মা সেতু নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকা- করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আসুন সকল ভেদাভেদ ভুলে, আমরা নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করি। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দিন আহামেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু, সদস্য হাফিজুর রহমান হাপু, জেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বেগম। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের প্রাণবন্ত উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গরিব রুহানি মাসুম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, ছাত্রলীগ, পৌর আ.লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত