রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুর ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
মোমিনপুর ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
বর্তমান সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতদিয়াড়াস্থ কন্ট্রাক্ট গ্রোয়ার্স চত্বরে (দৌলতদিয়াড় বিএডিসি কোরিয়ান গোডাউন প্রাঙ্গনে) এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, বর্তমান সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। স্বাধীনতার ৪৭ বছরে এতো উন্নয়ন কোন সরকার করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বিদেশি অর্থ ছাড়াই পদ্মা সেতু নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকা- করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আসুন সকল ভেদাভেদ ভুলে, আমরা নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করি। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটর উপর আস্থা রেখেই নির্বাচনে জয়ী হতে চাই, কোন অশুভ শক্তির দ্বারা নই। তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মিরাই দলের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় দলের কথা বলে। কেননা জনতাই গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎস্য। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহামেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল ইসলাম ও সদর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালি বেগম, ৪নং ওয়ার্ড সভাপতি শাহেদ আলী, ৭ং ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমানসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, ছাত্রলীগ, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত