রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৮ ইং
শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতদিয়াড়াস্থ কন্ট্রাক্ট গ্রোয়ার্স চত্বরে (দৌলতদিয়াড় বিএডিসি কোরিয়ান গোডাউন প্রাঙ্গনে) এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, জননেত্রী শেখ হাসিনর নেতৃত্বে দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে ঠিক সে মুহুর্তে বিএনপি-জামায়াত ও তথাকথিত ঐক্যজোট নামধারী কিছু ব্যক্তি দেশে বিচ্ছৃংখলা সৃষ্টির পায়তাঁরা চালাচ্ছে। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটের উপর আস্থা রেখেই নির্বাচনে জয়ী হতে চাই, কোন অশুভ শক্তির দ্বারা নই। তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মিরায় দলের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় দলের কথা বলে। কেননা জনতাই গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎস্য। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহামেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল ইসলাম ও সদর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সদর থানা যুবলীগের আহŸায়ক আমিরুল ইসলাম আমির, শঙ্করচন্দ্র ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, ইউসুফ আলী মÐল, তৈহিদ হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুস সবুর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেনসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, ছাত্রলীগ, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত