`বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে` প্রতিপাদ্যে সারা দেশের ন্যায়
ডেস্ক রিপোর্ট: `বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে` এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ব্রাক জেলা প্রতিনিধি জাহাঙ্গির আলম, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, এডাবের ইলিয়াস হোসেন, আতœবিশ্বাসের শাহেদ হাসান হালিম প্রমুখ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার মহিলা অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালিদ হাসান ও সোহেল রানা, উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি গোলাম সরোয়ার, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও পৌর কমিশনার শরিফুল ইসলাম, লোকমোর্চার সদস্য আক্কাচ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি, মহিলা মেম্বার হোসনে আরা, সহকারি মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতুল, কল্পনা খাতুন, দিলারা খাতুন, ট্রেড প্রশিক্ষক শান্তনা খাতুন, লিজা খাতুন, কবরী খাতুন, তাসলিমা খাতুন, মেনি আক্তার, দর্জি প্রশিক্ষক পারভীনা খাতুন রেখা, বার্মিজ প্রশিক্ষক রেখা খাতুন প্রমূখ।

জীবননগর অফিস জানিয়েছে, `বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোল তালে তালে` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে জীবননগর মেইন বাসস্ট্যান্ড চত্ত¡রে বাল্যবিবাহ নিরোধ দিবস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, সাবেক ফুটবলার মোজাম্মেল হক প্রমূখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, `শেখ হসিনার বারতা নারী-পুরুষ সমতা` এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পাবলিক লাইব্রেরীর মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আযমের নেতৃত্বে মানববন্ধনে উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা সেলিম রেজা, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ মেহেরপুরের স্থানীয় এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে `কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন` শীর্ষক জাতীয় কন্যা শিশু দিবস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মস‚চি পালন করা হয়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত মানববন্ধনে অংশ নেয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাল্যবিবাহের সুফল এবং কুফল সম্পর্কে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।

গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে জাতীয় পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা, শহিদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াছিন রেজা, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ ও যুবলীগ নেতা আল ফারুক। পরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৫ জন অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, `থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত` এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্ত¡র থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। অন্যদিকে `শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা` এই প্রতিপাদ্য নিয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা, উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মীর কাশেম আলী, পৌর আ.লীগের আহŸায়ক ফারজেল হোসেন মÐল ও যুগ্ম-আহŸায়ক গোলাম সরোয়ারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।