জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে চুয়াডাঙ্গার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলাদা আলাদাভাবে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা রোভার, জেলা স্কাউট, প্রদীপণ বিদ্যাপিঠ, প্রবীণ হৈতেষী সংঘ, জাতীয় গোয়েন্দা সংস্থা, জেলা তথ্য অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। এসময় তারা বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারকসহ উপহার সামগ্রী প্রদান করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক জাফর ইকবাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী প্রমূখ। অনুষ্ঠানে জেলা রোভারের পক্ষে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. কামরুজ্জামান, প্রদীপণ বিদ্যাপিঠের প্রধান শিক্ষিকা নূরে আলম মোর্শেদা, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হৈতেষী সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।

এদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দিন মল্লিক, হাজী সামসুজ্জামান খোকন, সহ-সম্পাদক মো. মসিউর রহমান আবু, সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মো. মাফিজুর রহমান মাফি, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. ইলিয়াস হোসেন, শাহিদুজ্জামান ফিরোজ প্রমূখ।
অন্যদিকে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আতিকুল হক, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, সহ-সভাপতি ইউনুস আলী, রকিবুল আলম, মহিলা সম্পাদক রেবেকা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঈসা খান, দপ্তর সম্পাদক পান্না মিয়া, অর্থ সম্পাদক রকিব উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।