জামায়াত-বিএনপির কোন ষড়যন্ত্র সফল হবে না
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৮
ইং
কার্পাসডাঙ্গায় আ.লীগের জনসভায় এমপি আলী আজগর টগর
দামুড়হুদা প্রতিনিধি: বর্তমান সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে শুধু উন্নয় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে, তিনি তাই করেছেন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছেন। এক কোটি ছাত্রছাত্রীদের মা’য়েদের মোবাইলে শিক্ষা উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে। তিনি ওয়াদা করেছিলেন ১০টাকা কেজিতে চাল দেয়া হবে তিনি তাই করেছেন। গরিব দুঃখীদের মাঝে ১০টাকা কেজি চাল দেয়া হচ্ছে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। ওয়ার্ডে ওয়াডে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এতে করে ঘরে বসে মানুষ আজ সেবা পাচ্ছে। তাই জামায়াত-বিএনপি যতই ষড়যন্ত্র করুত তা সফল হবে না। গতকাল শনিবার বিকালে দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর। এর আগে নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মিসহ এর অঙ্গসংগঠেনের নেতাকর্মিারা জনসভা স্থলে এসে উপস্থিত হয়।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান জিপু চৌধুরী, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মাষ্টার, অ্যাডভোকেট রফিকুল আলম রান্টু, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
কমেন্ট বক্স