রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা `সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে করণীয়` শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত সচিব ভেলানাথ দে

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৮ ইং
আলমডাঙ্গা `সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে করণীয়` শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত সচিব ভেলানাথ দে
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাসী কর্মকা- বন্ধ হয়েছে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার উন্নয়ন মেলায় ২য় দিনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত `সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে শিক্ষক ও আলেম-উলামাগনের করণীয়` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মেলার মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা প্রশাসক ভোলানাথ দে। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা এক সময় সন্ত্রাসী জনপদ ছিলো, সে সময় মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চুয়াডাঙ্গা জেলাসহ সারাদেশে সন্ত্রাসী কর্মকা- বন্ধ হয়ে গেছে। আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। জঙ্গি দমনে সরকার সফলতা লাভ করেছে। আপনানা যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ আপনারা স্ব-স্ব ক্ষেত্রে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেনতা গড়ে তুলবেন। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছি এটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের, শিক্ষাসহ প্রতিটি সেক্টরে সরকার ব্যাপক সফলতা আর্জন করেছে। আমি চুয়াডাঙ্গা জেলায় কর্মরত অবস্থায় আলমডাঙ্গায় বহুবার এসেছি আপনাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিলো, বিশেষ করে এসএসসি ও দাখিল পরিক্ষায় আপনাদের কে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাশ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার মাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। আলমডাঙ্গা উপজেলা ইসলামী ফাউন্ডশনের প্রতিনিধি মাওলানা হাফেজ ওমর ফারুকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী প্রাক-প্রাথমিক শিক্ষক মাও: আবুল বাশার, ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামান, উপজেলা মসজিদের ইমাম মাসুদ কামাল প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভোলানাথ দে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিশেষ করে মুক্তিযোদ্ধা সংসদের স্টল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টল, আবাসিক প্রকৌশলীর স্টল, পল্লী বিদ্যুৎ’র স্টল, কৃষি বিভাগের স্টল, উপজেলা ভূমি অফিস স্টল, মৎস্য অফিস স্টল, ব্যাংক এশিয়া-এজেন্ট ব্যাংকিং এর স্টল, সোনালী ব্যাংকের স্টল, আলমডাঙ্গা থানা পুলিশ স্টল, মহিলা অধিদপ্তরের স্টলসহ সকল স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এরপর বেলা ১১ টায় আলমডাঙ্গা বন্ধভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বদ্ধ্যভূমির প্রতিষ্ঠাতা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোদ্দার এমপিসহ কাজের সাথে যারা জড়িত সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত