রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ১৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৮ ইং
দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ১৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালান উদ্ধার করে। চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র। অপরদিকে, গতকাল রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার জয়নগর মাঠ থেকে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৪৬,৪০০/-(ছেচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত