চুয়াডাঙ্গায় তথ্য মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০১৮
ইং
সরকারি নিয়ম মেনে তথ্য নিতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তথ্য মেলার উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে তিনি এ মেলার উদ্বোধন করেন। এসময় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, তথ্য পাওয়ার অধিকার সকল নাগরিকের নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন পাস করেছে। সঠিক তথ্যের ভিত্তিতে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এসময় তিনি সবার প্রতি সরকারি নিয়ম মেনে তথ্য নেওয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. আব্দুল হান্নান।
কমেন্ট বক্স