আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৮
ইং
বিএনপি-জামায়াতের কাজ গুজব ছড়ানো, আপনারা গুজবে কান দিবেন না
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল নেতাকর্মিদের উদ্দেশ্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, আপনারা গুজবে কান দিবেন না, কারণ বিএনপি-জামায়াত গুজব ছড়ানোর ওস্তাদ, আমাদের দলের মধ্যে কিছু ঘাপটিমারা বেঈমান আছে, তারাও আপনাদের কাছে মাঝে মাঝে গুজব ছড়াবে। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। বিগত ১০ বছরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় যে উন্নয়ন করেছি তা ৪৭ বছরে কেউ করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ১টি কলেজ ও ১টি হাইস্কুল সরকারিকরণ করেছি। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। রাস্তাঘাটের উন্নয়ন প্রায় সমাপ্ত করে ফেলেছি। যেটুকু বাকি আছে, আগামীতে আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে বাকি কাজটুকু সমাপ্ত করবো। আসুন সকল ভেদাভেদ ভুলে, আমরা নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করি। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটের উপর আস্থা রেখেই নির্বাচনে জয়ী হতে চাই, কোন অশুভ শক্তির দ্বারা নই। তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মিরাই দলের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় দলের কথা বলে। কেননা জনতাই গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎস।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিত দেব শর্মা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মোহিদ, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু,
উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সম্পাদক সোনাহার ম-ল, পরিমল কুমার ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক পারভেজ মিডল, সাবেক গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক রফিকুল হাসান, যুবলীগ সভাপতি রোকনুজ্জামান টোটন, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি রাজু আহমেদ, মহিলা সম্পাদক আঞ্জুমান আরা। এছাড়াও ১নং ওয়ার্ড সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক নওশেদ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি আফসার আলী, সম্পাদক হাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি এখার আহমেদ, সম্পাদক লিটন আলী, ৫নং ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি মজিবুল হক, সম্পাদক জাকারিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি কুতুব উদ্দিন, সম্পাদক নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি বদি উজ্জামান, সম্পাদক আকরাম হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি খলিল, সম্পাদক গফ্ফার প্রমূখ।
কমেন্ট বক্স