চুয়াডাঙ্গায় জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযানে ডিসি জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০১৮
ইং
পরিচ্ছন্নতা অভিযানে শুধু সৌন্দর্য বৃদ্ধিই হবে না, অপরাধও কমে আসবে
নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসক পরিবেশ পদক-২০১৮ এর প্রতিযোগীতার অংশ হিসাবে দুইটি দল গতকাল মঙ্গলবার ভিন্ন ভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। উভয় স্থানে তিনি প্রধান অতিথি থেকে এই প্রতিযোগীতামূলক অভিযানের উদ্বোধন করেন। এসময় উভয় স্থানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ আলম, সহকারি কমিশনার ফারুক আহমেদ। সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ থেকে ভিমরুল্লাহ পযর্ন্ত জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। গ্রীণ বেলি ও সন্ধি মেলা নামে ১৫ জন করে দুইটি গ্রুপে তারা পরিচ্ছন্ন অভিযান করে। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র (২) মুন্সি রেজাউল করিম খোকন, জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এক্সকিউটিভ ডাইরেক্টর আজিজুল হক কবির, জামান গ্রুপের সাজ্জাদ হোসেন, রহমত উল্লাহ প্রমূখ। এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে বেলগাছি সচেতন যুব কল্যাণ সমিতি বেলগাছি ফুটবল মাঠ সংলগ্ন রাস্তা থেকে মাখালডাঙ্গা মোড় পর্যন্ত রাস্তার দুই ধারের রাস্তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। ৩০ জনের একটি দল এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি, চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ-পরিচালক মাসুম আহমেদ, বেলগাছি সচেতন যুব কল্যাণ সমিতির সভাপতি কাজি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক চাদঁ আলি, সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান প্রমূখ। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- ঝোপঝাঁড় পরিষ্কার কথাটি শুনতে খুব ছোট বা সামান্য কাজ মনে হচ্ছে। কিন্তু গত বছর এই সময় এর ফল আমরা পেয়েছি। এই কার্যক্রমের উদ্দেশ্যে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়। এর সাথে জড়িয়ে আছে জেলার নিরাপত্তা বা আইনশৃঙ্খলার কিছু বিষয়। ওই সব ঝোপ-ঝাঁড়ে ডাকাত বা ছিনতাইকারীরা লুকিয়ে থাকে। রাতে তারা অপরাধমূলক কর্মকা- ঘটায়। এতে জেলার শুধু সৌন্দর্য বৃদ্ধিই হবে না, অপরাধমূলক কর্মকা- কমে আসবে। উল্লেখ্য, গতবছর বর্ষা মৌসুমের প্রায় শেষের দিকে চুয়াডাঙ্গার বেশিরভাগ রাস্তার পাশের ঝোপজঙ্গল চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের উদ্যোগে জেলার সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছিল। ৩/৪ মাসের মধ্যেই সেই ঝোঁপঝাড় আবারও বেড়ে ওঠায় সরকারিভাবেও একাধিকবার পরিষ্কার করা হয়েছিল। এতে জেলা পুলিশ, সংবাদপত্র ও অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী- গত এক বছরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি-ছিনতাই প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে। চালকের দৃষ্টিসীমা বৃদ্ধি পাওয়ায় সড়ক দুর্ঘটনা তুলনামূলক কমে গেছে। প্রধান সড়কগুলোর পরিবেশ ও সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গার উন্নয়নে সরকারের পাশাপাশি অন্যান্য সংগঠন, সাধারণ জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। এখন এই বর্ষা মৌসুমের শেষে চুয়াডাঙ্গার বিভিন্ন রাস্তার ঝোপজঙ্গল আবার বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এবার এক ভিন্নধর্মী উদ্যোগ নেয়। উদ্যোগটি তার হলেও উদ্যোক্তা এবার সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের এবারের ভিন্নধর্মী এই উদ্যোগটি হচ্ছে জেলা প্রশাসক পরিবেশ পদক-২০১৮। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক পরিবেশ পদক- ২০১৮ নামের এই প্রতিযোগিতায় বিজয়ী ৩টি দল পাবেন সনদপত্র, সম্মাননা স্মারক (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক) ও আর্থিক পুরস্কার। যে কোন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্থা, ক্লাব, সংগঠন, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতাই তাদের সুবিধামত জেলা-উপজেলা সংযোগকারী বা উপজেলা-ইউনিয়ন সংযোগকারী এক বা একাধিক রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে এই পদক লুফে নিতে হবে। সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার হবে চুয়াডাঙ্গার রাস্তাগুলি।
কমেন্ট বক্স