দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবি’র চোরাচালানবিরোধী পৃথক অভিযান
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৮
ইং
দু’লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও মদসহ গরু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ ও গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রবিবার পৃথক সময়ে পৃথকভাবে অভিযান চালিয়ে এসকল চোরচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমা-ার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হরিরামপুর গ্রামের তালশাড়ি আমবাগান থেকে ৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ১শ’ টাকা।
একইদিন সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের মাঠ থেকে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শাজাহান (৩২) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহজামালকে (৩০) পলাতক আসামী করে নায়েক সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এদিকে, গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের স্কুলমাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা।
অপরদিকে, গত রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাডাংগা গ্রাম থেকে ২১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার ৬শ’ টাকা।
একইদিন রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমা-ার হাবিলদার বিল্লাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের তালতলা থেকে ৩০ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
উদ্ধারকৃত ২৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৭ বোতল মদ ও একটি গরুর সর্বমোট মূল্যে ২ লাখ ২২ হাজার ৭শ’ টাকা। উদ্ধারৃকত ফেন্সিডিল, মদ এবং গরু কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স