রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক অভিযানে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমা-ার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৬শ’ টাকা। অপরদিকে, একইদিন শনিবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের মাঠ থেকে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা মাত্র। এ ব্যাপারে কামারপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে শফিউল্লাহ (৩২) ও কলম মিয়ার ছেলে শান্ত মিয়াকে (২০) পলাতক আসামী করে নায়েব সুবেদার মুরাদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারৃকত ১৩৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ বোতল মদ এর সর্বমোট মূল্য ৫৮ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত