রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফরসঙ্গী হয়ে সস্ত্রীক নিউইয়র্ক গেলেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফরসঙ্গী হয়ে সস্ত্রীক নিউইয়র্ক গেলেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা
ডেস্ক রিপোর্ট: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদান করতে নিউইয়র্ক গেলেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গার কৃতি সন্তান, এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা ও তার সহধর্মীনি সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে যোগ দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে সরকারি সফরে ইতোমধ্যে নিউইয়র্ক পৌছেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ও একই দিনে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করবেন। জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমাজসেবক দিলীপ কুমার আগরওয়াল সিআইপি সম্মাননা পাওয়ার পর এটাই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীক ব্যক্তি হিসেবে জাতিসংঘে যোগদান করবেন। এর আগে তিনি বহুবার ব্যবসায়িক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দিলীপ কুমার আগরওয়ালা এই অঞ্চলের প্রথম ব্যবসায়ী হিসেবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিবেন। দিলীপ কুমার আগরওয়ালা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন। একই সাথে এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কাজ করার আগ্রহ তার সর্বদায় রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত