বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৮
ইং
দামুড়হুদাকে হারিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরঘমলার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দামুড়হুদা উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপু, দামুহুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আবু জাফর, জেলা ক্রীড়া অফিসার নরেন গাইন, দামুড়–হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, দামুড়–হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হুমায়ুন কবীর মালিক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, সাবেক রেফারি ও ক্রীড়া ব্যক্তিত্ব ওয়ালিউল্লাহ সিদ্দিক, রেফারি সমিতির সম্পাদক ওবায়দুল হক জোর্য়াদ্দার, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম নুরুন্নবী প্রমূখ।
খেলার প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং জার্সিধারী খেলোয়াড় হাসান গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। ১-০ গোলে পিছিয়ে পড়ে দামুড়–হুদা উপজেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত গোল পরিশোধে ব্যর্থ হয় দামুড়হুদা উপজেলা দল। ফলে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা পৌরসভা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমদ। টুর্নামেন্ট সেরার পুরষ্কার লাভ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের ৮নং জার্সিধারী খেলোয়াড় সবুজ, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করে চুয়াডাঙ্গা পৌরসভা দলের সাকিব ও ম্যান অব দ্য ফাইনালের পুরষ্কার লাভ করে দামুড়–হুদা উপজেলা দলের কবির হোসেন। ভাল খেলে টুর্নামেন্টের সেরা দল হিসেবে জেলা চ্যাম্পিয়ণ হওয়ায় চুয়াডাঙ্গা পৌরসভা দলের সকল খেলোয়াড় কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। চুয়াডাঙ্গা পৌরসভা দলের কোচের দায়িত্ব পালন করেন মিলন বিশ্বাস ও ভারপ্রাপ্ত ম্যানেজার ছিলেন কাউন্সিলর মুন্সী খোকন।
এদিকে, জেলা পর্যায়ের খেলায় ৫টি টিম থেকে ২৪ জন খেলোয়াড় বাছায় করা হয়েছে জেলা টিম গঠনের লক্ষ্যে। ২৪ জনের মধ্যে যাচায়-বাছাই শেষে ১৮ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা টিম গঠন করা হবে। যে টিম খেলবে বিভাগীয় পর্যায়ে। বাছায়কৃত ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়ার্ডে আছে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাহিদুল ইসলাম (গোলরক্ষক), ইমন আলী, সবুজ রেজাউল হক জুয়েল, সবুজ-২, পারভেজ, ইব্রাহিম। চুয়াডাঙ্গা পৌরসভার হাসান, সাকিব, আলিফ, নসিব আলি, রাজন (গোলরক্ষক)। দামুড়–হুদা উপজেলার কবির হোসেন, নাসিম উদ্দিন, সুইট রানা, হাসিবুল হক ও শাকিল আহম্মেদ। আলমডাঙ্গা উপজেলা থেকে সাগর আলী, সবুজ আলী, মুনতাকিন ও মামুন মোস্তফা। জীবননগর উপজেলা থেকে সাব্বির রহমান ও আল-মামুন। প্রাথমিক বাছায়কৃত এ সকল খেলোয়াড়দের আজ শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে উপস্থিত হতে আহবান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমদ।
কমেন্ট বক্স