রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিত্যদিনের যানজট বিড়ম্বনা এড়াতে আজ থেকে শুরু হচ্ছে

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৮ ইং
নিত্যদিনের যানজট বিড়ম্বনা এড়াতে আজ থেকে শুরু হচ্ছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে একমুখী চলাচল! নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হাসপাতাল রোড। চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রধান ব্যস্ততম সড়ক। শুক্রবার কিংবা শনি বা সপ্তাহের অন্য কোনো দিন যতই দ্রুততা থাকুক সকাল থেকে সন্ধ্যা ভাবাই যায় না যানজটের বিড়ম্বনা ছাড়া পার হওয়া যাবে চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক। এরই ধারাবাহিকতায় গত আগস্ট মাসের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলাবাসীর এই যানজটের কথা মাথায় রেখে আলোচনার প্রেক্ষিতে গ্রহণ করা হয় একমুখী চলাচলের সিদ্ধান্ত। আজ শনিবার থেকে চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চালু হচ্ছে একমুখী চলাচল ব্যবস্থা। আজ সকালে এই একমুখী চলাচল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সদর হাসপাতালের প্রধান ফটক থেকে গণপূর্ত ভবনের ফটকসংলগ্ন মোড় পর্যন্ত সড়কটি সদর হাসপাতাল সড়ক নামে পরিচিত। সদর হাসপাতাল, যক্ষèা ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বেশিরভাগই এই সড়কের দু’ধারে অবস্থিত। পৌর এলাকার বেলগাছিসহ সদর উপজেলা উত্তর ও পূর্বাঞ্চলের গ্রামগুলোর শহরে আসার অন্যতম প্রধান সড়ক এটি। সাধারণ মানুষের পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনান্য যানবহন চলাচলের কারণে সড়কটিতে যানবাহন লেগে থাকে। যানজটের কারণে অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবহনের হাসপাতালে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হয়। সমস্যা সমাধানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও মেয়র বরাবর লিখিত ও মৌখিকভাবে আবেদন করে ভুক্তভোগীরা। গত আগস্ট মাসে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় হাসপাতাল সড়কের যানজট ও যানবাহন চলাচলে বিশৃঙ্খলার বিষয়টি উপস্থাপিত হলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সদর হাসপাতাল সড়কে যানবাহনের একমূখী চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। একমুখী চলাচল ব্যবস্থার পর যানবাহনের গতিপথ গর্ণপূর্ত ভবনের সামনে থেকে সদর হাসপাতাল অভিমুখে এবং ডিজিটাল মোড় থেকে হকপাড়া ঈদগাহ হয়ে কলেজরোডে মিশবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিয়ম মানতে হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত