আদালত পরিচালনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অনশন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত পরিচালনার প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টা চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় এ অনশন কর্মসূচি পালন করে নেতকর্মিরা। এসময় খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং ছবি নিয়ে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মিরা। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- অবৈধ আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মিদের অত্যাচার নির্যাতন করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপিকে জেল জুলুমের ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। সারা দেশে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। একজন জেলে গেলে শত শত বের হয়ে আসবে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ গণতন্ত্রহীন থাকতে পারেনা। আমরা বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক ত্যাগের মাধ্যমে গণতন্ত্র উদ্বার করবো। সংগ্রাম ছাড়া কোন দেশ চলে না তাই বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন দাবির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানান।
জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক বটুল, জেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ,পৌর বিএনপির সহ-সভাপতি আনিসুল হক বিশু, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, বদর উদ্দিন বাদল, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মহসিন মেম্বার, সানোয়ার মেম্বার, এরশাদ আলী, আব্দুল ওহাব, সাবেক ছাত্রনেতা হাসান আলী, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরদার, রুবেল হাসান, মো. তুহিন, আবু বক্কর সিদ্দিক হিরো, রনি ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহাজামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, শাহেদ সিদ্দিকী সোহেল, আরমান, আরিফুল ইসলাম, রুবেল, সিজান, আকুল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেয় নি¤œ আদালত। রায় ঘোষণার পরই খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন, প্রতীকী অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।

অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিকী অনশন কর্মসূচি পালন করে নেতাকর্মিরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টু, জেলা বিএনপির সদস্য এস কে সাদী, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, যুবদল নেতা আরিফুজ্জামান পিন্টু, মামুন রেজা সবুজ, হাজী রবিউল মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা আইনুল ইসলাম, রুবেল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন, আজাদুর রহমান, ইলিয়াস হোসেন, আমির বাদশা, পৌর বিএনপি নেতা আহসান হাবীব মুক্তি, ওয়াসিম হোসেন, ছাত্রনেতা মতিউর রহমান মিশর, মোস্তফা হাসান, তোহফাতুর রাব্বী রিংকু, রানা হামিদ, সাদ্দাম হোসেন, জুয়েল রানা, সাকিব, রাকিব, ওলামা দলের নেতা শরিফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার বিচারের নামে প্রহসন করে কারাগারের অভ্যন্তরে আদালত বসিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করছে। জনগণ এই অবিচার মেনে নেবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাঁর সুচিকিৎসারও জোর দাবি জানান।