ভিডিও কনফারেন্সে চুয়াডাঙ্গাসহ খুলনা ও সিলেট বিভাগের ১৪ জেলার সাথে
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৮
ইং
তথ্য কমিশনের অনলাইন প্রশিক্ষণ বিষয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগ ও খুলনা বিভাগের ১০ জেলা এবং সিলেট বিভাগ ও সিলেট বিভাগের ৪ জেলার সাথে ফলোআপ সভা করেছে তথ্য কমিশন। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণ বিষয়ে তথ্য কমিশন এই ফলোআপ সভা করে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ১৪টি জেলা ও ২টি বিভাগের সাথে এই সভা করে তথ্য কমিশন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
এসময় তিনি বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে তথ্য অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করতে হবে। বিভাগীয় কমিশনার ও ডিসিদেরসহ সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত অনলাইন প্রশিক্ষণ সমাপ্ত করার নির্দেশ দিয়ে তিনি আরো বলেন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি তথ্য প্রদান ইউনিটের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও আপিলকারী কর্মকর্তার নাম এবং তাদের অনলাইন ও অফলাইনের প্রশিক্ষণ সমাপ্তকরণ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও সুরাইয়া বেগম এনডিসি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জেলার তথ্য অধিকার আইন বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, চুয়াডাঙ্গায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নির্ধারণ নিশ্চিত করাসহ তথ্য অধিকার আইন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত আছে। তিনি সেপ্টেম্বরের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি তথ্য প্রদান ইউনিটের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও আপিলকারী কর্মকর্তার নাম এবং তাদের অনলাইন ও অফলাইনের প্রশিক্ষণ সমাপ্ত করার আশ্বাস দেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, জেলা পরিষদ সচিব নূরজাহান খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কমেন্ট বক্স