রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৮ ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
ভারতীয় মদ ও বাইসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, বাইসাইকেল ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে হতে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা। `` একইদিন শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের ব্রীজ নামক স্থান হতে ২টি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৭শ’ টাকা। অপরদিকে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৭২ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ৭২ বোতল ফেন্সিডিল, ৩৮ বোতল মদ এবং ২টি বাইসাইকেলের সর্বমোট মূল্য ৯৬ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ এবং বাইসাইকেল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ