রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালিয়ে ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ