রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০১৮ ইং
দামুড়হুদা বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান
ফেন্সিডিল, থ্রীপিচ, লাগেজ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, থ্রীপিচ, লাগেজ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রবিবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের কবরস্থান হতে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৯ হাজার ২শ’ টাকা। একইদিন সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা শ্যামপুর পাঁকা রাস্তার উপর হতে ২২টি ভারতীয় থ্রীপিচ এবং ১টি লাগেজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। অপরদিকে, গত রবিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের জামাইপাড়া মাঠ থেকে ৬৪,০০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। উদ্ধারকৃত ১৯৮ বোতল ফেন্সিডিল, ২২টি থ্রীপিচ, ১টি লাগেজ ও ৬৪,০০০টি ডেক্সামেথাসন ট্যাবলেটের সর্বমোট মূল্য ৩ লাখ ২২ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল, ট্যাবলেট, থ্রীপিচ এবং লাগেজ মাদকদ্রব্য/কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ