রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৮ ইং
দামুড়হুদায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত
মায়েরাই পারে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে দামুড়হুদা প্রতিনিধি: ‘সবার জন্য শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ প্রতিপাদ্যে বিষয়কে সামন রেখে দামুড়হুদায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে ওই মা সমাবেশের আয়োজন করে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার রফিকুল হাসান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল হান্নান ছোট। সমাবেশে উপজেলার ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫’শ মা উপস্থিত ছিলেন। সমাবেশে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মায়েরাই পারে তাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে। মায়েদেরকে খেয়াল রাখতে হবে সন্ধ্যার পর ছেলে মেয়েরা যাতে পড়ার টেবিলে বসে সে ব্যাপারে মায়েদের সজাগ দৃষ্ঠি রাখতে হবে। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম রেজা।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান