রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুইজন আটক : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০১৮ ইং
দুইজন আটক : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককতৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছ। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। গতকাল মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা রেলগেট এলাকা ও দামুড়হুদা ডুগডুগি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- দামুড়হুদা তারিনীপুর গ্রামের ঝন্টু (৪২) ও সাতগাড়ি এলাকার মামুন শেখ (২৭)। পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই জসিম উদ্দিনসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চুয়াডাঙ্গা রেল গেট এলাকায় মিষ্টিমুখ দোকানের সামনে ইয়াবা ট্যাবলেটসহ একজন অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানের মাধ্যমে আটক করা হয় পৌর এলাকার সাতগাড়ি দক্ষিণ গোরস্থানপাড়া এলাকার ইনসান শেখের ছেলে একটি রাজনৈতিক দলের পরিচয় দানকারী মামুন শেখকে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি টিম গোপন সংবাদের মাধ্যমে ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে দামুড়হুদা তারিনীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ঝন্টুকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান