চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৮
ইং
সকল দপ্তরের চলমান কার্যক্রম জোরদার করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন। সহকারি কমিশনার ইফফাত আরা জামান উর্মির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। সভায় কাস্টমস’র কার্যক্রম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয়া, স্বাস্থ্য খাতের প্রতি বিশেষ নজর দেওয়া, কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিআরডিবি, খাদ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সকল দপ্তরের চলমান কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন, মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেল সুপার একেএম কামরুল হুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমূখ।
কমেন্ট বক্স