আলমডাঙ্গার সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৮
ইং
মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে সরকার কাজ করছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়কের সার্বিক সহযোগিতায় ও হেলথ এন্ড হোম ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করে দেয়া হয়েছে। প্রতিটি উপজেলার হাসপাতালগুলো বিল্ডিং নির্মাণ ও বেড সংখ্যা বাড়ানো হয়েছে। জেলা পর্যায়ে ১শ’ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করা হয়েছে ও বিভাগীয় পর্যায়ে আড়াই শ’ থেকে ৫শ’ শয্যায় রুপান্তরির করা হয়েছে। চিকিৎসক সংকট দুর করার লক্ষে ব্যাপক সংখ্যক চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।
বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, বাড়াদি ইউপির সাবেক চেয়ারম্যান আবু সামা জোয়ার্দ্দার, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হান্নান, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন চুয়াডাঙ্গা হেলথ এন্ড হোম ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এমডি সামসুর রহমান।
কমেন্ট বক্স