আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০১৮
ইং
আগামী সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে
আলমডাঙ্গা অফিস: জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সে জন্য আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে গতিশীল করতে হবে। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, দলীয় চেয়ারম্যানসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মি ও সুধিজনদের সাথে মতবিনিময় করা হবে। এ জন্য প্রত্যেক নেতা কর্মিকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী ১ আগষ্ট থেকে এ কর্মসূচী শুরু করা হবে।
কর্মি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, প্রশান্ত অধিকারী, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলু, শহিদুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠান্ডু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, আবু সাঈদ পিন্টু, আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হান্নান, যুবলীগ নেতা পিন্টু, ডিটু, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর, মামুনÑঅর রশিধ হাসান, মতিয়ার রহমান বাবু, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।
কমেন্ট বক্স