গাংনী থেকে ৫ কেজি গাঁজাসহ আটক ১
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০১৮
ইং
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
গাংনী অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি গাংনীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আফসারুল ইসলাম (২৮) নামের একজনকে আটক করেছে। আটককৃত আফসারুল গাংনী উপজেলার খাসমহল গ্রামের কলিম উদ্দীনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার রাইপুর এলাকার মড়কা ব্রীজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে আফসারুল ইসলামকে আটক করা হয়। মেহেরপুর ডিবি পুলিশ সূত্র জানায়, মড়কা ব্রীজের কাছে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের এসআই মেজবাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আফসারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। আটককৃত আফরুল একজন মাদকব্যবসায়ী। সে দীর্ঘ বছর ধরে এ ব্যবসার সাথে সম্পৃক্ত। তাকে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স