শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ কনস্টেবলসহ আটক ২ : ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
পুলিশ কনস্টেবলসহ আটক ২ : ফেনসিডিল উদ্ধার
দর্শনা কেরু মিলপাড়ার জনৈক শিপলুর বাড়িতে বিজিবির অভিযান নিজস্ব প্রতিবেদক/দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনায় ফেন্সিডিলসহ ওমর ফারুক নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দর্শনা কেরু মিলপাড়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় শিপলু নামে তার এক সহযোগিকে আটক করা হয়েছে। ফারুক সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। গত বুধবার তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে সাতক্ষীরাতে যোগদান করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে বিজিবির একটি টহল দল দর্শনা কেরু মিলপাড়ার জনৈক শিপলুর বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির ভেতরে ফেন্সিডিল সেবনরত অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে আটক করে। উদ্ধার করা হয় চার বোতল ফেনসিডিল। সহযোগিতা করার জন্য বাড়ির মালিক শিপলুকেও আটক করে বিজিবি সদস্যরা। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা আটক ওই দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান, দেশে যখন মাদক নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে ঠিক তখনি পুলিশ সদস্য মাদক সেবন বা কাছে রাখছে। এমন অপরাধ মেনে নেয়া যাবে না। সাধারণ মানুষ যদি আইনের আওতায় আসে সেখানে পুলিশ অপরাধ করলে তাকে কেন ছাড় দেওয়া হবে। আইন সবার জন্যই সমান। তাই কনেস্টেবল ওমর ফারুকের বিরুদ্ধে সকল আইন বিধি সম্মতভাবে প্রয়োগ করা হয়েছে। আটক পুলিশ কনস্টেবল ফারুক আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। গতকাল বুধবার তাকে স্ট্যান্ড রিলিজ করে চুয়াডাঙ্গা থেকে সাতক্ষীরাতে বদলি করা হয়। রাতেই তাকে সিসি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান