শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম
প্রত্যেক পুলিশ সদস্যকে বুদ্ধিমত্তা ও সাহসীকতার সাথে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ এই সভা দুইটি অনুষ্ঠিত হয়। সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম’র সভাপত্বিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আহসান হাবীব। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে বিনয়, আনুগত্য, বুদ্ধিমত্তা, দক্ষতা ও সাহসীকতার সাথে কাজ করতে হবে। তিনি জেলার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মাদক প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আপনারা কেউ মাদকের সাথে বিন্দুমাত্র সম্পৃক্ত হবেন না। মাদকের সাথে কোন পুলিশ সদস্যের নূন্যতম সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো. ফকরুল আলম খান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাসসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জগণ। আলোচনাসভা শেষে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জেলা পুলিশ/সিভিল সদস্যদের পেশাদারিত্ব, কাজের মান বিবেচনা করে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ জন ও বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ ৩ জনসহ মোট ১৮ জনকে পুরষ্কার প্রদান করেন। ``চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, থানা পর্যায়ে শ্রেষ্ঠ এসআই আলমডাঙ্গা থানার সুফল কুমার, শ্রেষ্ঠ এএসআই মো. মোস্তফা কামাল, ক্যাম্প পর্যায়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এই আসাদুর রহমান, বেগমপুর পুলিশ ক্যাম্পের এএসআই জাহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার এসআই আশরাফুল ইসলাম, ট্রাফিক অফিসার সাজেন্ট মো. নবাব আলী, পুলিশ লাইন্সের মটরযান শাখার পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান, রির্জাভ অফিসের এএসআই মাসুদুর রহমান, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম, পুলিশ অফিস চুয়াডাঙ্গার কনস্টেবল/৩৭ রানা আহমেদ, সিভিল স্টাফ ডিএসবি’র উচ্চমান সহকারি আব্দুল জব্বার, পুলিশ কনট্রল রুমের কনস্টেবল/৫৭৮ মাসুদ করিম, কনস্টেবল/৬৭৪ নাজির হোসেন, কনস্টেবল/২৫৪ মাজেদুল ইসলাম, বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ এসআই সামিমা খাতুন, এএসআই শহিদুল ইসলাম, কনস্টেবল/৩৭৩ মাসুদ আকুঞ্জীকে পুরষ্কার প্রদান করা হয়। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত অলোচনা হয়। এসময় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান