শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬ বিজিবি’র অভিযানে তিন মাসে প্রায় এক মন সোনা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০১৮ ইং
৬ বিজিবি’র অভিযানে তিন মাসে প্রায় এক মন সোনা উদ্ধার
দামুড়হুদায় ৭টি স্বর্ণের বারসহ ইদ্রিস আটক নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেলপাম্পের কাছ থেকে ৮শ’ ১৫ গ্রাম সোনার বারসহ ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত সোনার মূল্য ৩৫ লাখ টাকা। এ নিয়ে তিন মাসে প্রায় ১৭ কোটি টাকার এক মন সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি। আটককৃত ইদ্রিস আলী যশোরের বেনাপোল বন্দর থানার খলসি গ্রামের মৃত সুরত আলীর ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে লোকনাথপুর তেলপাম্প এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ইদ্রিস আলীকে আটক করে বিজিবি। এরপর তার দেহ তল্লাশী করে ৭টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটককৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা দায়েরসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা বিজিবি পরিচালক আরো জানান, বিজিবি এই নিয়ে গত ২৫ এপ্রিল থেকে ২রা জুলাই পর্যন্ত পৃথক তিনটি অভিযানে মোট প্রায় এক মন সোনা ও দুইজন চোরাকারবারীকে আটক করেছে। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সকালে দর্শনার নাস্তিপুর গ্রামের বিপরিতে মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে কয়েকজন সোনা পাঁচারকারী ৩৭ কেজি ৩২৪ গ্রাম ৩২০০ ভরি স্বর্ণ নিয়ে প্রবেশের সময় বিজিবি সদস্যরা আটক করে। ২৭ এপ্রিল সকালে দামুড়হুদার জয়রামপুর কাঠালতলা যশোরগামী একাটি বাস থামিয়ে টাঙ্গাইলের শাহিনকে ৭০ ভরি স্বর্ণসহ আটক করে এবং সর্বশেষ গতকাল যশোরের বেনাপোল বন্দর থানার খলসি গ্রামের মৃত সুরত আলীর ছেলে ইদ্রিস আলীকে আটক করে ৭০ ভরি সোনা উদ্ধার করে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান