আলমডাঙ্গায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড তারিখঃ
০২-০৭-২০১৮
ইং
সংগঠনকে ত্বরান্বিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ জেলা পরিষদের সদস্যদের সাথে মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় আগামী ৭ জুলাই আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত লক্ষ্য আলোচনা করা হয়।
এসসময় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কোন ব্যক্তিলীগ নয় সংগঠনের জন্য রাজনীতি করতে হবে। সংগঠনের কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান দেশে যে উন্নয়ন বজায় আছে সেটা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জাদান লিটু বিশ^াস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠান্ডু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মন্ডল, বেলগাছি ইউনিয়ন সভাপতি সমীর দে, কুমারী ইউনিয়ন সভাপতি রানা মন্ডল, আব্দুর রাজ্জাক, মামুন-অর-রশিদ হাসান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামাদ মেম্বর, জামজামি ইউনিয়ন সভাপতি দিদার আলী, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, ডাউকি ইউনিয়ন আহবায়ক খবির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ, সম্পাদক মকবুল হোসেন, জেলা যুবলীগ নেতা মতিয়ার রহমান ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পৌর সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, পরিমল কুমার ঘোষ। মতবিনিময় সভা শেষে হুইপ আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন করেন।
কমেন্ট বক্স