শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হৃদয় (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশের দাবি, নিহত হৃদয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় দর্শনার পাঠানপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি হৃদয়ের বলে শনাক্ত করা হয়। নিহত হৃদয় এলাকার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তারা। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপাড়া ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে। নিহত হৃদয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে বলে জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান