শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অপহরনের ১৬দিন পর রিভা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৮ ইং
জীবননগরে অপহরনের ১৬দিন পর রিভা উদ্ধার
জীবননগর অফিস: জীবননগর থানায় দায়ের করা অপহরন মামলার ১৬দিন পর রিভাকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নির্দেশে জীবননগর উপজেলার রায়পুর কুমারপাড়ার সুমাইয়া আক্তার রিভার (১৩) বাবা হাবিবুর রহমানের দায়ের করা অপহরন মামলার পরিপ্রেক্ষিতে কোটচাঁদপুর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর থানার এস আই জাহিদ, এ এস আই আরিফ ও কোটচাঁদপুর থানার এ এসআই জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের কোটচাঁদপুর থানার কাশিপুর মধ্যেপাড়ার মৃত. গোলাম রহমানের ছেলে নাজিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রিভাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন অভিযুক্ত নাজিম উদ্দিন। এদিকে, গতকাল মঙ্গলবার রাতেই রিভাকে কোর্টচাঁদপুর থেকে জীবননগর থানা পুলিশের হেফাযতে নেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান