শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ইফতার মাহফিলে এসপি মাহবুবুর রহমান

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ইফতার মাহফিলে এসপি মাহবুবুর রহমান
রমজান মুসলিমদের জীবনে ইবাদতের স্বর্ণদুয়ার খুলে দেয় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইন্স নারী ব্যারাক ভবনে এ আয়োজন করা হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’র নিমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান, উপ-অধিনায়ক মেজর লুৎফুল কবীর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.এ. হামিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. জসীম উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান খানম, জেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সিনিয়র আইনজীবী মোল্লা আব্দুর রশিদ (জিপি), এড. মুহা. শামসুজ্জোহা (পিপি), জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। দোয়া ও ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের শিশু-কিশোরীরাও অংশ নেয়। ইফতার পূর্বক পুলিশ সুপার তার বক্তব্যে নিমন্ত্রিত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘রমজান মুসলিমদের জীবনে ইবাদতের স্বর্ণদুয়ার খুলে দেয়। মাহে রমজান আসে রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়ে। একটি টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে এই রমজান। রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’ এ ছাড়াও অতিথিদের স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীবসহ পুলিশ কর্মকর্তারা। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, জেলা সাংবাদিক সমিতির সভাপতি এড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সরকারি কর্মকর্তা, বিচারক, আইনজীবী, রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ইফতারের আগে দেশ ও জাতীর কল্যানে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা ইউনুস আলী।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান