নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পূর্ববতী সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালনে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সুদূর প্রসারী আলোচনা করা হয়। এ ছাড়াও ধারাহিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য প্রমূখ।