কেন্দ্র্রীয় বিএনপি নেতা বাবু খান ও শরীফুজ্জামানের সাথে
- আপলোড তারিখঃ
১০-০৬-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ।
গতকাল শনিবার রাতে বাবু খানের আন্দুলবাড়িয়াস্থ নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মো. শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ অহম্মেদ শিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
কেন্দ্রীয় নেতা বাবু খান ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সাথে সংগঠন পরিচালনার আহ্বান জানান।
এরআগে সন্ধ্যায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ারস্থ বিএনপি নেতা শরীফের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি শাহাজাহান খান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ অহম্মেদ শিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
এ সময় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি নতুন কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করে আগামীতে বিএনপি’র সকল দলীয় কর্মসূচী ও আন্দোলন সংগ্রামে এক কাতারে দাড়ানোর আহ্বান জানান। এ ছাড়াও ছাত্রদল নেতৃবৃন্দ দলীয় কর্মকান্ড গতিশীল করতে সুদূর প্রসারী আলোচনা করেন।
এ ছাড়াও জেলা বিএনপি’র আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স