শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০১৮ ইং
মুজিবনগরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দুইজনকে কারাদন্ড ও জরিমানা আদায় মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ভাবানীপুরস্থ ভৈরব নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় টাক্টর ট্রলির চালককে ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে এক হোটেল মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে টাক্টর ট্রলির চালক ভবানীপুর গ্রামের মিজারের ছেলে রাজুকে (২২) ৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং বাসি খাবার বিক্রি ও মিষ্টির পেকেটের ওজন নিদ্রিষ্ট পরিমাপের থেকে বেশি হওয়ায় কেদারগঞ্জ বাজারের হোটেল মালিক আরজ আলীর কাছ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজব্হা উদ্দীন বলেন, ভৈরব নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কেটে টাক্টর ট্রলি বোঝায় করার সময় টাক্টর ট্রলির চালক রাজুকে আটক করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে গাড়ি চালককে বালুমহল ও মাটি উত্তোলন নব্য ব্যস্থাপনা ২০১০ এর আইনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। অপরদিকে, কেদারগঞ্জ বাজারের হোটেলে বাসি খাবার বিক্রি এবং মিষ্টির প্যাকেটের ওজন নিদ্রিষ্ট পরিমাপের থেকে বেশি হওয়ায় ভোক্তা অধিকার আইনে হোটেল মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মুজিবনগর থানার এসআই মিলন হোসেন এবং উপজেলা সার্ভেয়ার শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান