শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতা বাবু খান

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০১৮ ইং
দর্শনায় বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতা বাবু খান
বর্তমান সরকার আবারও বিনা ভোটে ক্ষমতা দখলের পায়তারা করছে ওয়াসিম রয়েল: সংগ্রাম আর ত্যাগের মহিমায় প্রতিষ্ঠা হোক মানবতা। ফিরে আসুক মানুষের অধিকার, ফিরে আসুক গণতন্ত্র, ফিরে আসুক গণতন্ত্রের মা এই শ্লোগানে দর্শনা পৌর বিএনপির আয়োজনে দর্শনার প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা রেলবাজার সংলগ্ন অংকুর আদর্শ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি বলেন, বর্তমান সরকার আবারও বিনা ভোটে ক্ষমতা দখলের পায়তারা করছে। আজ বাংলাদেশে অলিখিত বাকশাল চলছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ দেশ একটি গণতন্ত্র দেশ। আর গণতন্ত্র দেশ হিসাবে দেশের সকল মানুষে স্বাধীনতা থাকতে হবে। তিনি উপস্থিতি সকলের উদ্দেশ্য বলেন আপনারা জানেন, ইতিমদ্ধ্যে দেশের মানুষের পাশে থেকে ভালো কাজ করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয়। এমনই একটি স্বাধীন দেশে আমরা বাস করি যে দেশে বিনা ভোটে একটি নির্বাচিত সরকার সোনা ফলা দেশটাকে লুটপাট করে খাচ্ছে। দেশকে বাচাঁতে ও গণতন্ত্রের মাকে মুক্ত করতে নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক মাঠে সকলে সম্মিলিতভাবে কাজ করবো। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ, দর্শনা পৌর বিএনপির সিনিয়র নেতা রহমত আলী, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সফিকুল ইসলাম তরফদার সাবু, সফিউল্লাহ, আ. রহমান মালিতা, ইকবাল হোসেন, মমিনুল ইসলাম, হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন করিম উদ্দিন, মুন্নাফ, যুবদল নেতা জালাল উদ্দিন লিটন, জালাল, বাচ্চু, জাহান আলী, আবু সাঈদ, আশিক, আশরাফুল ইসলাম, ফারুক মাহাবুল, সরিফ মেম্বর প্রমূখ। ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন খান হাসু, সজীব আহম্মেদ, লিংকন, আকাশ, বিদ্যুত, রাশেদ, শান্ত, তরিকুল, শাহিন, আরমান, জসিম, তুহিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান