শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অযোগ্য নেতাদের বাদ দিয়ে যুবদলের নতুন কমিটি ঘোষণা করতে হবে

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৮ ইং
অযোগ্য নেতাদের বাদ দিয়ে যুবদলের নতুন কমিটি ঘোষণা করতে হবে
চুয়াডাঙ্গা জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: সদ্য ঘোষিত চুয়াডাঙ্গা জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে নেতাকর্মীরা। ৪৮ ঘন্টার আল্টিমেটাম কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি গোচর না হওয়ায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় সাহিত্য পরিষদ চত্বর থেকে পদবঞ্চিত যুবদল নেতা কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। তবে পুলিশের বাঁধায় তা সড়কে উঠতে পারেনি। পরে সাহিত্য পরিষদের আমতলায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ। সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান লিপটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আশাদুল হক বটুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহম্মেদ শিপলব, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাকিল আহম্মেদ নাঈম, সাবেক ছাত্রদল নেতা আহসান হাবীব বাপ্পী, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, যুবদল নেতা আব্দুস সালাম, এরশাদ আলী, মাসুদ রানা আপেল, আব্দুস সামাদ, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা নাজমুল, যুবদল নেতা মুনছুর উদ্দিন, মোশারেফ মাস্টার, সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, যুবদল নেতা রুবেল হাসান, তুহিন ইসলাম, শাহআলম, শাহাজামাল, ছাত্রদল নেতা নিশান, পিয়াস, আরাফাত, মিল্টন, হিমেল, মাসুদ, দুর্জয়, নাঈম, দর্শনার শফিকুল ইসলাম, মালেক, নিশান, হাফিজ, আকাশ, রাকিব, সোহান, শাহ জামাল, আশা, রাতুল, রবিউল, আব্দুল্লাহ, কামরুল, ফারুখ, স্বজন, তরিকুল, রিমেল, তুহিন প্রমূখ। বক্তারা বলেন, যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্য নেতাদের দিয়ে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার পর পরই গত ৩ জুন বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে রাজপথে দাড়িয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় নেতাদের তা দৃষ্টি গোচর হয়নি। এখন সময় এসেছে আন্দোলনে নামার; অযোগ্য নেতাদের বাদ দিয়ে যোগ্য নেতাদের স্থান দিয়ে নতুন করে যুবদলের কমিটি ঘোষণা করতে হবে।’ প্রসঙ্গত দীর্ঘ ২৫ বছর পর গত শনিবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে শরিফুজ্জামান সিজারকে সভাপতি ও সাইফুর রশিদ ঝন্টুকে সাধারন সম্পাদক করে ৫ সদস্যের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন ঘোষণা করে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান