শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি’র বাবু খানের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০১৮ ইং
বিএনপি’র বাবু খানের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে
চুয়াডাঙ্গা ও জীবননগরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু’র বিরুদ্ধে অশালীন বক্তব্য ও অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও জীবননগরে যুবদল-ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ``জীবননগর প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কিছু পদবঞ্চিত ছাত্রনেতা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মন্তব্য করার প্রতিবাদে জীবননগর উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার বিকালে জীবননগর আখ সেন্টারের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যে জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জীবননগর উপজেলা যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কিছু বিপথগামী ছাত্রনেতা কেন্দ্রীয় নেতাকর্মিদের অসম্মান করাসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির প্রাণ পুরুষ মাটি ও মানুষের নেতা মাহমুদ হাসান খাঁন বাবুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমরা জীবননগর উপজেলা যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে ওই সমস্ত ছাত্র নেতাদের অবাঞ্চিত ঘোষনা করলাম। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, আলতাফ হোসেন, আয়ুব হোসেন, জুলফিকার আলী, আজমত আলী, আক্তাজুল, ইউনুস আলী, বকুল, মিঠু, জাহাঙ্গীর, আ. হাকিম, সাইদুর, ফয়েজ উদ্দিন, ইয়ামিন, ইনামুল, মামুন, নাজমুল, মিজান, বিপুল, শরিফ, ইদবারী মেম্বার, বাবু, রাশেদুল, জিয়া মেম্বার, রানা, মেহেদী হাসান, শমসের, মির্জা শিলন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, সুমন, তরিকুল, মামুন, নাজমুল, খোকন, মমিন, সাইদুর, রুমেল, তুহিন, রুব্বানী, হাসান, সুজন, তুষার, আনিছ, জুয়েল, বাবু, জাহিদ, সবুজ, লাল, জিল্লু, তমিত, লাল্টু,জিনারুল, হাসান প্রমূখ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির অনুমোদনকে কেন্দ্র করে ছাত্রদলের পদবঞ্চিতদের একটি অংশ গত ৫ জুন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু’র বিরুদ্ধে অশালীন বক্তব্য ও অবাঞ্চিত ঘোষণা করলে তারই প্রতিবাদে ছাত্রদলের পদবঞ্চিত আরেকটি অংশ গতকাল প্রতিবাদ বিক্ষোভ করেছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খন্দকার আরিফ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- গতকাল বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন পদবঞ্চিত ছাত্রদল নেতা খন্দকার আরিফ। প্রতিবাদ বিক্ষোভে বক্তারা বলেন, গত ৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এই নবগঠিত কমিটির বাতিলের দাবীতে যারা বিদ্রোহ করছেন তারা বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান খান বাবুকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা এই বক্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ধরনের বক্তব্যের যদি পূনরাবৃত্তি হয় তাহলে তা রাজপথে প্রতিহত করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতিবাদ বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন নাঈম হাসান, মেহেদী হাসান, সাইমুজ্জামন মিশা, কাওসার হাসান, সাইফুল ইসলাম মিলন, নিলয় খান, আরাফাত, রবিন, হাফিজুল, সিহাব প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান