দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ান সদর দফতরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় যৌথভাবে এ ইফতার মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা-৬’বিজিবি ও বিজি হাসপাতাল। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ন লে. কর্নেল ইমাম হাসান ও বিজি হাসপাতালের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুষ্টিয়া আঞ্চলিক বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘রোজার মাস হলো সংযম ও তাকওয়ার মাস। আমরা এ মাসকে সম্মান ও শ্রদ্ধা করি। পবিত্র এ মাসে আত্মশুদ্ধির মাধ্যমে; ত্যাগের শিক্ষা নিয়ে গোটা বছর দেশ ও জাতির মঙ্গল, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য কাজ করতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল রাশেদুল হক খান, উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম, মেজর মোস্তাক আহাম্মদ, লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, আরআইবি অধিনায়ক মো. আব্দুল খবীর সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন।

ইফতার মাহফিলে আগত অতিথি ছিলেন ৫৮’বিজিবি’র উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. লুৎফুল কবির, কুষ্টিয়া সেক্টর জিএসও-২ মেজর সৈয়দ আবু হাসান, বিজি হাসপাতালের মেজর কে এম আদনান বুলবুল, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা’র সহকারী জেনারেল ম্যানেজার মো. নাজমুল হক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ-চুয়াডাঙ্গার কমিশনার শায়েখ আরেফিন জিহাদ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুল আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, মেহেরপুর জেলা প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বিশেষজ্ঞ চিকিৎসক মুস্তাক উর রহমান জোয়ার্দ্দার, ক্যাপ্টেন তানজিনা খানম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামীমুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান তালুকদার, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক ও সৈনিকেরা।
ইফতার পূর্বক দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ৬’বিজিবি জামে মসজিদের ইমাম/আরটি মাওলানা আবুল বাশার।