চুয়াডাঙ্গা জেলা যুবদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্য নেতাদের মনোনিত করে সদ্য ঘোষিত চুয়াডাঙ্গা জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ ভবনের সামনের পান্না সিনেমা হল সড়কে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে সামনের সড়কে উঠলে পুলিশি বাঁধার মুখে পড়ে। বৈরি আবহাওয়ায় প্রচুর বৃষ্টি ও পুলিশের বাধা উপক্ষো করে অযোগ্য কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে অযোগ্য কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার সাহসী সৈনিক, তারেক রহমানের বীর যোদ্ধা, রাজপথের লড়াকু ও সাহসী যোদ্ধাদেরকে নিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদল কমিটি পূণরায় গঠন করতে হবে। তা নাহলে আগামীতে এই অযোগ্য কমিটির বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করে যোগ্য ত্যাগী নেতাদের নিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদল কমিটি গঠন করা হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আসাদুল হক বটুল।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা আহসান হাবীব বাপ্পী, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, যুবদল নেতা আব্দুস সালাম, যুবদল নেতা এরশাদ আলী, যুবদল নেতা মাসুদ রানা আপেল, যুবদল নেতা আব্দুস সামাদ, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা নাজমুল, যুবদল নেতা মুনছুর উদ্দিন, যুবদল নেতা মোশারেফ মাস্টার, যুবদল নেতা সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, যুবদল নেতা রুবেল হাসান, তুহিন ইসলাম, শাহআলম, শাহাজামাল, বিপ্লব আহমেদ, নিশান, সামিউল, বিশষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরকার। বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবীব সেলিম।
কমেন্ট বক্স