চুয়াডাঙ্গা জয় বিজয় প্রা. বিদ্যালয় পরিদর্শনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০১৮
ইং
যত কষ্টই হোক সন্তানদের স্কুলে পাঠাতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বর্তমান শিক্ষা বান্ধব সরকার শতভাগ শিক্ষিত জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, বিনা বেতনে অধ্যয়নের সুবিধা, যাতায়াত ব্যবস্থার উন্নতি, মিড ডে মিল চালুকরণসহ নানামূখী উদ্যোগ নিয়েছেন। এখন ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সুযোগ করে দিয়েছে সরকার। সুযোগ হেলায় হারাবেন না; এবার আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। যত কষ্টই হোক সন্তানদের স্কুলে পাঠাতে হবে। আর মানুষের মত মানুষ হতে হলে তাদেরকে স্কুলে আসতেই হবে।’ গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেল বাজার জয় বিজয় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অভিভাবকদের উদ্দেশ্যে হুইপ ছেলুন বলেন, ‘উদ্যোগী হতে হবে। নিজে একটা কাজ করুন, আরেক জনের সহযোগিতায় এগিয়ে আসুন। এ ভাবে জয় বিজয় প্রাথমিক বিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলুন। সন্তানেরা শিক্ষিত হবে, সমাজ ও জাতি উন্নত হবে।
জয় বিজয় প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল কাদের জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার সাদাদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান কাওসার। অনুষ্ঠান পরিচালনা করেন আ’লীগ নেতা সিরাজুল ইসলাম কাবা।
অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। এরআগে তিনি জাতীয় পতাকাবাগী সরকারি গাড়ীটি নিয়ে বিদ্যালয় সম্মুখে পৌছুলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি জয় বিজয় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং নিজে থেকে সরকারি সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।
কমেন্ট বক্স