শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলোচিত নারী মাদকব্যবসায়ী রশিদা আটক

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৮ ইং
আলোচিত নারী মাদকব্যবসায়ী রশিদা আটক
আকন্দাবাড়ীয়ায় ফেনসিডিল ও নগদ দেড় লাখ টাকাসহ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আকন্দবাড়ীয়ার আলোচিত মাদকব্যবসায়ী রশিদাকে (৪৫) আটক করেছে। আটককৃত আসামীর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসার ১ লাখ ৪৩ হাজার ৭’শ টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া আসামীর বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশসুত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ির এসআই শফিকুল ইসলাসহ সঙ্গীও ফোর্স আকন্দবাড়ীয়া ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রবিউল ইসলামের স্ত্রী চিহ্নিত মাদকব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী রশিদাকে আটক করেন। এসময় আটককৃত আসামীর ঘর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসার ১ লাখ ৪৩ হাজার ৭’শ টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান