শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকের পেছনে গড ফাদারদের ছাড়া হবে না : প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০১৮ ইং
মাদকের পেছনে গড ফাদারদের ছাড়া হবে না : প্রধানমন্ত্রী
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অন্য দেশের তুলনায় আমদেরস দেশ সন্ত্রাসের দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, কে কি গড ফাদার আমরা দেখছি না। আমরা অভিযান হঠাৎ করে শুরু করিনি। অনেক দিন ধরে দেখে তারপর এ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার বিকাল চারটার দিকে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এমন দিন নাই যে ইয়াবা পাওয়া যায়নি। মাদকের পেছনে যেই গড ফাদার থাকুক তাদের ছাড়া হচ্ছে না, হবে না। তিনি বলেন, আমার নিজের দেশের পানির জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আজকে সীমান্ত হত্যা বন্ধ করতে সক্ষম হয়েছি। সমস্যাগুলো একে একে সমাধান হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান