শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
লাশ হাসপাতালের মর্গে : নিহত যুবকের পরিচয় করা যায়নি সনাক্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার ফার্মপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে শহরের ফার্মপাড়ার কদমতলায় এ দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ওই যুবককে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কিছুক্ষন পর চিকিৎসাধীন অজ্ঞাত যুবকটি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। তবে নিহত যুবকের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত সনাক্ত করা যায়নি। এলাকাবাসী জানায়, গতকাল রাতে অজ্ঞাত যুবক ট্রেন লাইনে বসা ছিল। এসময় মহানন্দা একপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা আছে। কর্তব্যরত চিকিৎসক বলেন, মাথায় প্রচ- আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে অপরিচিতি যুবক রেললাইনে কি করছিল এলাকাবাসী মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখার এসআই সানজিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিঙ্গেদহ থেলে একদল ব্যক্তি নিহতের লাশ সনাক্ত করতে আসলে তারা সনাক্ত করতে পারিনি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান