শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ক্রসফায়ার আতঙ্কে মাদক ব্যবসায়ীদের গা ঢাকা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৮ ইং
দর্শনায় ক্রসফায়ার আতঙ্কে মাদক ব্যবসায়ীদের গা ঢাকা
মাদক রুট ফাঁকা : কমেছে মাদকসেবীদের আনাগোনা দর্শনা অফিস: সারাদেশের ন্যায় সরকার ঘোষিত মাদক ব্যাবসায়ীদের সাথে যুদ্ধ ঘোষনার পর সীমান্তবর্তী দর্শনায় এর ব্যাপক প্রভাব পড়েছে। পরপর চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার তালিকাভুক্ত দু’মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় অন্য সকল মাদক ব্যাবসায়ীরা গা ঢাকা দিয়েছে। দর্শনাসহ আশপাশ এলাকার মাদকস্পটগুলো শ্বশানে পরিণত হয়েছে। আলোচিত মাদকের রুটগুলোতে কয়েকদিনে কোন প্রকারের মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের চলাচল দেখা যায়নি। প্রশাসনের চরম তৎপরতায় এলাকার সূধিসমাজ ও অভিবাবক মহল প্রশংসার তর্কে জড়াচ্ছে। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের অন্যান্ন এলাকার চেয়ে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার দর্শনায় খুব সহজেই মাদক সংগ্রহ করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ মাদক নিরাপদ রুটে নিয়ে যায় ব্যবসায়ীরা। দর্শনার জয়নগর, আকন্দবাড়িয়া, সুলতানপুর, পারকৃষ্ণপুর, ঝাঁঝাডাঙ্গা, নাস্তিপুর, বাড়াদী, ছোটবলদিয়া, বড়বলদিয়া, ফুলবাড়ী, মুন্সিপুর, কুতবপুর ইত্যাদী গ্রামগুলো ভারত সীমান্তবর্তী হওয়ায় এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা এসকল গ্রামের কিছু অভাবগ্রস্ত মানুষদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে জন হিসাবে রাতের অন্ধকারে চোরাই পথে সীমান্তের তারকাটায় পাঠায়। তবে তারকাটা থেকে বিভিন্ন রকমের মাদকদ্রব্য নিয়ে এসে একটি নির্দিষ্ট স্থানে পৌছে দিয়ে তাদের কর্তব্য সমাপ্ত হয়। এরপর ব্যবসায়ীদের সুপরিকল্পনায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পৌছে দেওয়ার দায়িত্ব প্রকৃত মাদক ব্যবসায়ীদের চ্যালেঞ্জ হিসাবে কাজ করে। আর এই প্রকৃত মাদক ব্যবসায়ীরায় বিভিন্ন ছত্র ছায়াই থাকে ধরা ছোয়ার বাইরে। সম্প্রতি ‘বন্দুকযুদ্ধে’ সারা দেশে বেশ কিছু মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনসাধারনের মনে। দর্শনায় গত দুই দিন আগে থেকে উড়ো খবর বাতাসে ভাসতে শুরু করেছে। বিভিন্ন লোক মুখে শোনাযায় পরানপুর বেলে মাঠে একটি লাশ পাওয়া গেছে। আবার গতকালও শোনাযায় বেগমপুর ইউনিয়নের উজলপুর শৈলমারী মাঠে একটি লাশ পাওয়া গেছে। এরকম সংবাদে ঘটনাস্থলে ছুটে গিয়ে তার কোন সত্যাতা পাওয়া যায়নি। তবে জনসাধারনের মনে যে আতঙ্ক বিরাজ করছে বোঝা যাচ্ছে। তবে আরও একটি গোপন সূত্রে জানা গেছে, বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের বেশ কিছু মহিলা মাদক ব্যবসায়ী আছে তারা প্রকাশ্যে ঘুরছে। দর্শনা অজিমপুর ও মোহাম্মদপুর এলাকার আন্ত:জেলা কয়েকজন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ীদের ঘুরাঘুরি দেখা যায়। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা যেমন এসে দর্শনাসহ আশপাশ এলাকা জাকজমক করে রাখতো এখন আর সেরকম চলাচল দেখা যাচ্ছে না। সূধিসমাজের বক্তব্য অনুযায়ী প্রশাসনের যে টার্গেট মাদকের উপর জিরো টলারেন্স ঘোষনা এ বিষয়ের উপরে প্রশাসন জনগনের গুরুত্বপূর্ন আস্তা অর্জন করেছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান